জনসেবা যাদের পেশা-নেশা, তাদের হাতেই জামায়াতের পতাকা- আমির - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসেবা যাদের পেশা-নেশা, তাদের হাতেই জামায়াতের পতাকা- আমির

জামায়াতে ইসলামী ৩০০ আসনে ‘নিষ্কলুষ ও জনসেবায় নিবেদিত’ ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি। ‘আমরা নির্যাতিত হয়েছি, জেলবরণ করেছি, জীবন দিয়েছি; কিন্তু দেশ ছেড়ে পালাইনি,’ মন্তব্য তার।

সরকারি রাজনীতির পুরনো ফরমুলা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বস্তাপচা ও দুর্গন্ধময় রাজনীতি আর চায় না। ‘কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকারও জনগণ চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়,’—বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও এর নানা লক্ষণ এখনো টিকে আছে। তার ভাষায়, সব শ্রেণি–পেশার মানুষ খোলা বুকে গুলি আর আগুনের বিরুদ্ধে লড়াই করেছে। ছাত্র–যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে সন্তুষ্ট নয়।
দেশ পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলে, ক্ষমতায় গেলে দেশ চালাতে পারব না। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নেই—জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির নেই, গণরুম ও টর্চার সেল বানানোর অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।

তিনি আরও অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে সরকার কিছুই বাদ রাখেনি, কিন্তু ‘জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি’।

ছাত্রশিবিরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসায় শিবির নতুন ইতিহাস তৈরি করেছে।

সরকারের ম্যান্ডেট হারানোর আশঙ্কায় পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে’ দাবি করে ডা. শফিকুর বলেন, ‘আমরা ৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থী মনোনীত করেছি। জনসেবা যাদের পেশা এবং নেশা—জামায়াতের পতাকা আমরা তাদের হাতেই তুলে দিয়েছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০