জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে- রিজভী - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ এপ্রিল ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে- রিজভী

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের চাহিদার কথা বিবেচনা করেই জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়াতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার আবহ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যের প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার চায়নি জ্বালানির দাম বৃদ্ধি করতে। এমনকি পরিস্থিতির চাপে বাধ্য না হওয়া পর্যন্ত সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।

দলীয় নেতা ইলিয়াস আলীর সন্ধান এবং অতীতে গুম হওয়া নেতাদের বিষয়ে রিজভী বলেন, গুমের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে নয়, তবে কেন তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে না? তিনি প্রশ্ন রেখে বলেন, অপরাধীদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেই নিখোঁজ নেতাদের হদিস পাওয়া সম্ভব।
বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা ‘গুম অধ্যাদেশ’ প্রসঙ্গে রিজভী বলেন, এই অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে। আমরা চাই এগুলো সংশোধন করে আরও শক্তিশালী এবং কার্যকর আইন করা হোক। সরকার এমন আইন করবে যা হবে মানবতার পক্ষে, যেন ভবিষ্যতে গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন করার সাহস না পায়।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং ইলিয়াস আলীর দ্রুত সন্ধানের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০