চুরি বন্ধ করতে পারলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব - জামায়াত আমির - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ জানুয়ারী ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরি বন্ধ করতে পারলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব – জামায়াত আমির

সরকার গঠনের সুযোগ পেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে আর দুর্নীতি করতে না পারে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের স্মরণ করতে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে প্রশ্ন রাখি—নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কি না? তিনি বলেন, দেশকে নতুন করে ফ্যাসিবাদের দিকে যেতে না দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চুরি বন্ধ করতে পারলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, যারা দুর্নীতি করে, তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ বের করে আনা হবে।
জনসভায় ঝিনাইদহ জেলার জামায়াতের চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০