চাঁদাবাজি-দখলবাজি করতে দেব না, কেউ দুর্নীতি করলে পুলিশে ধরিয়ে দিন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি-দখলবাজি করতে দেব না, কেউ দুর্নীতি করলে পুলিশে ধরিয়ে দিন

ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তার বাবার নাম তিনি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। দলের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শামা ওবায়েদ সাফ জানিয়ে দিয়েছেন, কারও ব্যক্তিগত অন্যায়ের দায় তিনি নেবেন না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্লার বাড়িতে অনুষ্ঠিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারও অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নেব না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দেব না।

তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে, তাই দলের নামে কোনো বদনাম সহ্য করা হবে না। তিনি সবাইকে সৎপথে থেকে জীবিকা নির্বাহের পরামর্শ দেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, আপসহীন জননেত্রী মরহুমা খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সালথায় এসে জনসভা করে এখানে উপজেলা ঘোষণা দেন। তাই আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।

শামা ওবায়েদ তার বাবা সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তার বাবার নেতৃত্বেই সালথা উপজেলা পরিষদ হয়েছে এবং এর ফলেই স্থানীয় মানুষ জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি যেন আজীবন সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকতে পারেন, সে জন্য সবার দোয়া প্রার্থনা করেন।

এ সময় সালথাকে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি জানান, সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করার ইচ্ছা রয়েছে তার, যেখানে গরিব মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা পাবে। এ ছাড়া শিক্ষাখাত ঢেলে সাজানো এবং যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন ও ইউপি সদস্য শাহজাহান মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০