গুম ও খুনের শিকার পরিবারগুলোকে অগ্রাধিকার দেবে বিএনপি - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৭ জানুয়ারী ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুম ও খুনের শিকার পরিবারগুলোকে অগ্রাধিকার দেবে বিএনপি

মতবিনিময় সভায় রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যাঁর মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০