গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জামায়াতের - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জামায়াতের

গণভবন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন অভিযানের উদ্বোধন করেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে এ পরিচ্ছনতা কার্যক্রম চলে। এসময় সাইফুল আলম খান গণভবনের আবাসিক এলাকা ও আশপাশকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানান।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, জামায়াত নেতা হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ন কবির, মোহাম্মদ আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এবং ডেঙ্গুসহ নানাবিধ রোগব্যাধির বিস্তার ঘটছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকী উদ্যোগ। তবে আমাদের লক্ষ্য হলো এ এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।

উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০