খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ- নুর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ- নুর

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম নারী প্রধনামন্ত্রী খালেদা জিয়া যেসব আসন থেকে নির্বচন করবেন, সেসব আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। যেহেতু তিনি দিনাজপুর সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই এই আসনেও প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এ জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান-শ্রদ্ধা দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ জাতীয় নেতৃবৃন্দ, যারা গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ-আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, সেই সব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ বা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন।

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে’ আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার শফিকুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ, সোহাগ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০