খালেদা জিয়ার মৃত্যুতে পার্থর আবেগময় স্মৃতিচারণ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে পার্থর আবেগময় স্মৃতিচারণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের স্মৃতি তুলে ধরে এই ‍শোক জ্ঞাপন করেন।
পোস্টে উল্লেখ করেন, ২০০৮ সালে বাবার মৃত্যুর পর যখন তার জীবন এক ‘পালবিহীন নৌকার’ মতো ছিল, তখনই বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে আসার সুযোগ হয় তার।

তিনি লেখেন, সম্পর্কটা রাজনৈতিক হওয়ার কথা থাকলেও সম্পর্ক ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। দেশনেত্রী আমাকে পাশে বসাতেন, রাজনীতি বোঝাতেন, প্রশংসা করতেন।

সংসদে নিজের বক্তৃতার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, আমার বক্তৃতা শোনার পর তিনি বলতেন: ‘পার্থকে আরও সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।’ লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলতেন: ‘এই যে পার্থ বলে গেল।’ সেই বয়সে দেশনেত্রীর সেই কথাগুলো দেশজুড়ে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল।

স্মৃতিচারণা করতে গিয়ে ২০১৩-১৪ সালের একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন পার্থ। তিনি জানান, সেই সময় তৎকালীন সরকারের দেয়া ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব এবং ২০ দল ভেঙে যাওয়ার গুঞ্জনের মধ্যে তিনি গুলশান কার্যালয়ে গিয়েছিলেন।

পার্থ লেখেন, “রুমে ঢুকতেই দেশনেত্রী বললেন: কি পার্থ, তুমিও কি চলে যাচ্ছ?’ আমি খানিকক্ষণ চুপ থেকে বলেছিলাম, আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা ওঠার আগে, আমার গাড়িতে পতাকা উঠবে না ইনশাআল্লাহ। আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু উপরে উঠে গিয়েছেন। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী, হৃদয়ের নেত্রী।

পোস্টের শেষ অংশে নিজের এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে পার্থ বলেন, ‘ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চির কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০