কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচন সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং এমন আশঙ্কাও দেখি না।

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে। তারা ভালো মনে করে দিয়েছে—এটা আমরা দেখব।

বিএনপির মনোনয়ন–সম্পর্কিত অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল—নদীর মতো। অনেক আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকে। কিছু সমস্যা হবেই, আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই; বরং প্রমাণ করে বিএনপি একটি বড় দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০