এটা শুধু বিএনপির জয় নয়, মনে হচ্ছে ঈদের দিন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ নভেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এটা শুধু বিএনপির জয় নয়, মনে হচ্ছে ঈদের দিন

তত্ত্বাবধায়ক পুনর্বহাল রায়ের প্রতিক্রিয়ায় জয়নুল আবেদীন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে এই নয় যে শুধু বিএনপি খুশি, আজকে পুরো জাতির জন্য এটা ঈদের দিনের মতো আনন্দের দিন। যে দেশের মানুষ এতদিন ভোট দিতে পারেনি, তারা এখন ভোট দিতে পারবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের মাধ্যমে সংবিধানের ৫৮(১) ও ৫৮(২) অনুচ্ছেদ পুনর্বহাল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু হয়েছে বলে আদালতের রায়ের মাধ্যমে।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, আদালত স্পষ্টভাবে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভ (ভবিষ্যৎমুখী)। বিএনপির পক্ষ থেকে তারা আগেই আবেদন করেছিলেন যে, আপিল ও রিভিউ নিষ্পত্তির সময় আদালত যেন রায়টি প্রসপেক্টিভ বলে ঘোষণা করেন। সেই আর্গুমেন্ট আদালত গ্রহণ করেছে এবং জাজমেন্টে উল্লেখ করেছে যে, আইনজীবীদের দেওয়া যাবতীয় যুক্তি তারা বিশ্লেষণে নিয়েছেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আদালত বলেছেন, আর্টিকেল ৫৮(১) এবং ৫৮(২) আবার পুনর্বহাল হলো। এর অর্থই হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো। এটা একটি প্রিলিমিনারি জাজমেন্ট, ইউনানিমাসলি দিয়েছেন। পরবর্তীতে বিস্তারিত জাজমেন্টে আরও কিছু ডিটেইলস থাকতে পারে।

রায়ের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই ব্যবস্থা বাতিল করে দেশের মানুষকে, দেশকে ক্ষতি করা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো।

তিনি আরও বলেন, শেখ হাসিনা শুধু পালিয়ে যাননি, তিনি যে ব্যবস্থা (তত্ত্বাবধায়ক বাতিল) প্রবর্তন করেছিলেন, সেটাই আজকে আইনের কাছে পরাজিত হলো।

বিএনপি নেতা জয়নুল আবেদীন এই রায়কে জাতির জন্য ‘ঐতিহাসিক বিজয়’ আখ্যা দিয়ে বলেন, এটা শুধু বিএনপির জয় নয়, এটা গণতন্ত্রের জয়, ভোটাধিকারের জয়, পুরো জাতির জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০