একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই- নাসীরুদ্দীন পাটওয়ারী - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, গণহত্যার বিচারে তারা ‘একপাক্ষিক’ অবস্থান নিতে চান না। সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন।

নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, আগের সরকারের আমলে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা চলছিল।
তিনি বলেন, ‘একাত্তর সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারব না।

বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে, তারা আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারের বংশ চাই—যারা চাঁদাবাজি চায় না,দুর্নীতি চায় না।

দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এসে নাসীরুদ্দীন জানান, এনসিপি স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, ‘অনেক জায়গায় দেখা যায় গুলশান বা মগবাজারে হাজিরা দিলেই সিট কনফার্ম হয়ে যায়। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবাই আবেদন করেছে, সবাই মতবিনিময়ে অংশ নিয়েছে।

এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ‘ভোট দিতে গেলে কখনো মনে হয় মন্দের ভালো একজনকে বেছে নিতে হয়। কিন্তু আমরা অনেক মানুষকে পেয়েছি, যাদের মানুষ আনন্দ নিয়ে ভোট দেবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০