‘একটি ফোন করেই’ থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামাতে যাচ্ছেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ ডিসেম্বর ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘একটি ফোন করেই’ থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামাতে যাচ্ছেন ট্রাম্প

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার নতুন সীমান্ত সংঘাত বন্ধ করতে ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, একটি ফোনকলেই এই যুদ্ধ থেকে যেতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পেনসিলভানিয়ায় এক জনসভায় তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত আজই শুরু হয়েছে। আগামীকাল আমাকে ফোন করতে হবে। আর কে বলতে পারে, আমি একটি ফোন করে দুটি অত্যন্ত শক্তিশালী দেশ, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ থামাতে যাচ্ছি।

গত সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীরা একে অপরকে দোষারোপ করেছে। দেশ দুটি কয়েক মাস ধরে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধান নিয়ে এখনো মতবিরোধে জড়াচ্ছে।

ট্রাম্পের হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে থাই সরকারের একজন মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেন, এখন পর্যন্ত তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য উপযোগী নয়।

অন্যদিকে কম্বোডিয়ান সরকারের মুখপাত্র পেন বোনা জানান, তাদের অবস্থান একই যে, তারা কেবল শান্তি চান এবং কেবল আত্মরক্ষার জন্য কাজ করেছেন।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য অনুকূল নয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, তাদের দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

২

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৩

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৫

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৮

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৯

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১০

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৩

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৪

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৫

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৬

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৯

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

২০