একটি দল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে- জসিম উদ্দিন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি দল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে- জসিম উদ্দিন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেছেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বুড়িচং উপজেলার পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘পূর্ণমতি তরুণ প্রজন্ম’ আয়োজিত ডাবল এলইডি টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জসিম উদ্দিন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ওই দল ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। তাই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি জানান, ৩০ বছর ধরে আমি এই জনপদে বিএনপির রাজনীতি করছি। দল ও তারেক রহমান আমার কাজের মূল্যায়ন করেছেন—এজন্য আমি কৃতজ্ঞ।

তিনি আশ্বস্ত করেন যে, মনোনয়নপ্রত্যাশী দলের অন্যান্য নেতাদের সঙ্গেও ইতোমধ্যে কথা হয়েছে এবং শিগগিরই সবাইকে সঙ্গে নিয়ে এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, এমপি নির্বাচিত হলে এই অঞ্চলে ‘মাদক জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করবেন।

এ সময় কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০