একটি দলের অপপ্রচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে- মির্জা আব্বাস - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি দলের অপপ্রচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে- মির্জা আব্বাস

একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এই অপপ্রচার তিনি আর সহ্য করতে পারছেন না জানিয়ে বলেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একটি দলকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আর পারছি না। আমার ধৈর্য্যে কুলাচ্ছে না। তারা বিএনপির বিরুদ্ধে যেভাবে অপ্রচারে চালাচ্ছে, আর সহ্য করতে পারছি না। সেটার বহিঃপ্রকাশ করে গেলাম। আর বলব না, আজকেই প্রথম, আজকেই শেষ।

সেই দলটির নেতাকর্মীরা চাঁদাবাজি করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে বলেও এসময় দাবি করেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী।

তিনি বলেন, অপকর্ম করছে নিজেরা, আর চাপিয়ে দিচ্ছে বিএনপি ওপর। নিজেরা চাঁদাবাজি করছে, তা চাপিয়ে দিচ্ছে বিএনপির ওপর। ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কী করে? আমি জানতে চাই, সরকার কয়জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে? এ জন্য আমি বলি নাই আমাকে মন্ত্রী বানাতে হবে।

মির্জা আব্বাস জানান, এখন পর্যন্ত বিএনপি শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে।

তিনি বলেন, ‘অনেকে বলে, আপনারা দুইবার আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদেরকে দেখেন। কেন ভাই? একাত্তরে আপনাদের দেখি নাই, কীভাবে মানুষকে হত্যা করেছেন।

মির্জা আব্বাসের দাবি, আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তোমরা কী স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে কোথায় দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে। এটা কি আমি অস্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে একসময় হাসিনার মতো এরশাদের পতন ঘটিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০