একটি দলকে সুবিধা দিতে বডি ওর্ন ক্যামেরা কোথাও বেশি, কোথাও কম- জামায়াত - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি দলকে সুবিধা দিতে বডি ওর্ন ক্যামেরা কোথাও বেশি, কোথাও কম- জামায়াত

নির্বাচনে কিছু আসনে বেশি এবং কিছু আসনে কম বডি ওর্ন ক্যামেরা বসানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতা–কর্মীদের ওপর হামলা, নির্বাচনী বুথ ভাঙচুরেরও অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে (বডি ওর্ন ক্যামেরা) পুলিশের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি পুনরায় যাচাই (ক্রস চেক) করার দাবি জানানো হয়েছে। এটা কাকতালীয় নাকি অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত- তা খতিয়ে দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব।

এই জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শুধু আশ্বাস নয়, জাতি দেখতে চায়, নির্বাচন কমিশন বাস্তবে কী ব্যবস্থা নিচ্ছে।

জামায়াতের এক নেতাকে আটকের ঘটনায় এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার সময় জামায়াতের ওই নেতাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট নেতা ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার ব্যাগ পরীক্ষা করে দেখেছেন এবং সেখানে কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করাই স্বাভাবিক। এতে আইনের কোনো ব্যত্যয় হয়নি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট সাংবাদিক ডেকে এনে একটি ‘নাটক’ সাজিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগেও কুখ্যাতির অভিযোগ রয়েছে। অসুস্থ অবস্থায় জামায়াতের ওই নেতাকে নাজেহাল করা হয়েছে, পরে তাকে হাসপাতালে নিতে হয়েছে।

এ ছাড়া জুবায়ের কুমিল্লা-৪ আসনে এক বিএনপি নেতার হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, হাত-পা ভেঙে দেওয়ার মতো বক্তব্য কোনো প্রার্থী দিতে পারেন না। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব অভিযোগ বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শুধু আশ্বাস দিলে চলবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা জাতি প্রত্যাশা করে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটা সেন্টারে ইনশা আল্লাহ প্রতিরোধ হবে। কোনো অবস্থাতেই আমরা মাঠ ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০