ইসলামী আন্দোলনকে রেখেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা করছি- মামুনুল হক - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনকে রেখেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা করছি- মামুনুল হক

আসন সমঝোতার জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রেখেই ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। অনেকে দৌড়ঝাঁপ করেছেন। রাতেই সিদ্ধান্ত হয়েছে। ১০টা দল আমরা আজকে বৈঠক করেছি। বৈঠক থেকে ও বৈঠকের আগে পরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। আমরা আশা করছি আজ রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা হলো— ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম এবং একসঙ্গেই সামনের দিকে এগিয়ে যেতে পারব বলে দৃঢ়ভাবে আশাবাদী।

আজকের বৈঠকে ইসলামী আন্দোলনকে ৪৫টি আসন দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়গুলো আমরা অফিশিয়ালি এখনও চূড়ান্ত করিনি। যেহেতু আজ রাত ৮টায় আমাদের সংবাদ সম্মেলন (প্রেস কনফারেন্স) রয়েছে, তাই আসন সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য সেখানেই তুলে ধরব। আশা করছি, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০