ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ, সম্পদ ৮ কোটি টাকার বেশি - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ, সম্পদ ৮ কোটি টাকার বেশি

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা, যা আসে চাকরি, ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৮ কোটি টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে লড়ছেন। রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতয়ালি (আংশিক) থানা নিয়ে গঠিত আসনে তিনি এবার প্রথমবার সংসদ নির্বাচনে প্রার্থী। এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

হলফনামা অনুযায়ী, ৩৮ বছর বয়সী ইশরাক হোসেনের পেশা ব্যবসা, শিক্ষাগত যোগ্যতা এমএসসি। বর্তমানে কোনো মামলা নেই, যদিও ২০২৩ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগে ২১টি মামলার আসামি ছিলেন।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১১ লাখ ১৬ হাজার ৫৭ টাকা, ব্যাংকে জমা ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৬৫৬ টাকা, শেয়ার ও বন্ড ৩ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৭৪ টাকা। স্থাবর সম্পদ রয়েছে ৬৪ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার, যার আনুমানিক বর্তমান মূল্য ১ কোটি ৬২ লাখ ৩১ হাজার ১২৫ টাকা। কৃষিজমি ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকা, অকৃষি জমি ৩৪ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।

সর্বশেষ আয়কর বিবরণীতে তিনি ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকার আয়ে ৩৭ লাখ ৯২ হাজার ৬৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। সেখানে মোট ৬ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০