ইমরান খান খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন- সানাউল্লাহ - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খান খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন- সানাউল্লাহ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান খুব শিগগিরই তার রাজনৈতিক প্রভাব হারাতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সানাউল্লাহ ইমরান খানের শাসনকাল, তার প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) সঙ্গে সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, ‘ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সে সময় ধ্বংস ডেকে এনেছিল।’ সে সময়ের কিছু সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজবার ওপরও বর্তায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নওয়াজ শরিফ তার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কখনোই প্রকাশ্যে সমালোচনা করেননি, যা পিটিআইয়ের আচরণের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

সানাউল্লাহর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সরিয়ে দেওয়ার’ চেষ্টা থেকেই ইমরান খানের সঙ্গে এস্টাবলিশমেন্টের সংঘাতের সূত্রপাত।

তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এস্টাবলিশমেন্টকে প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছিলেন, যা পরবর্তীতে মতবিরোধ সৃষ্টি করে।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, খানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে সহায়তা আদায়ের জন্য তিনি এস্টাবলিশমেন্টকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন।

রানা সানাউল্লাহ বলেন, ‘পিটিআইয়ের প্রায় ৮৫ শতাংশ সদস্য আর ইমরান খানের রাজনৈতিক পথরেখার সঙ্গে একাত্ম নন।’ তার মতে, পিটিআইয়ের রাজনীতি ধীরে ধীরে এমকিউএম প্রতিষ্ঠাতার বিতর্কিত কৌশলের মতো হয়ে উঠছে, যা শেষ পর্যন্ত সফল হবে না।

তিনি আরও দাবি করেন, অতীতে ছড়ানো ‘পাকিস্তান মুর্দাবাদ’ ধরনের উসকানিমূলক স্লোগান পিটিআই প্রতিষ্ঠাতার উগ্র রাজনৈতিক বর্ণনারই অংশ, যা দেশের সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

২

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৩

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৫

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৮

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৯

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১০

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১১

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১২

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৩

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৪

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৫

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৬

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৭

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৮

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৯

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

২০