ইউরোপীয় ইউনিয়নের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রযুক্তিগত নতুন নিয়মের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন প্রাক্তন কমিশনার এবং আরও চারজনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই সিদ্ধানের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এসব ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘এই চরমপন্থী কর্মী ও অস্ত্রধারী এনজিওগুলো বিদেশি রাষ্ট্রগুলোর মাধ্যমে চাপ বাড়িয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তারা আমেরিকান ভাষাভাষী ও আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

এই পদক্ষেপটি ইউরোপীয় কমিশনের প্রাক্তন শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটনরে বিরুদ্ধে নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রেটনকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বর্ণনা করেছে।

এই আইনের মাধ্যমে ইউরোপজুড়ে পরিচালিত প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে কঠোর নিয়ন্ত্রণ এবং অন্যান্য শর্ত আরোপ করা হয়েছে- যা বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এটিকে ইউরোপ ও এর বাইরে ডানপন্থী মতাদর্শের বিরুদ্ধে কঠোর সেন্সরশিপের একটি হাতিয়ার হিসেবে দেখছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০