আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটে নারী প্রার্থী আছে- জামায়াতের নায়েবে আমির - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটে নারী প্রার্থী আছে- জামায়াতের নায়েবে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাহের বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ৫ থেকে ১৫ শতাংশ সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।

তিনি বলেন, যদি এই সিদ্ধান্ত আইনে পরিণত হয়, তাহলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে সম্মত আছি এবং তখন তা বাস্তবায়নে বাধ্য থাকব।

নির্বাচনী প্রচারণায় অনলাইন কার্যক্রম প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন একটি নতুন কৌশল, যা আগে তেমনভাবে ছিল না। নির্বাচন কমিশনের আচরণবিধি (আরপিও) যতটুকু অনুমোদন দেয়, ততটুকুই অনলাইন বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানো হবে।

তবে জামায়াতের মূল লক্ষ্য সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ওয়ান টু ওয়ান কন্টাক্টে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।”

দলের সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দলের ভেতর থেকে মন্ত্রী নির্বাচন করা হবে না, বরং যোগ্যতা অনুযায়ী দেশের মানুষ থেকেই মন্ত্রী নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে। পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০