আমরা যেন জনগণের মতামতের আস্থাটুকু রাখি- সারজিস আলম - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা যেন জনগণের মতামতের আস্থাটুকু রাখি- সারজিস আলম

বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন সারজিস।

ভোট দিয়ে সাংবাদিকদের সারজিস বলেন, উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় জোটের পঞ্চগড়- ১ আসনের প্রতীক শাপলা কলিতে ভোট দিলাম। গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি। আশা করছি, একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। আমরা যেন জনগণের মতামতের আস্থাটুকু রাখি।

পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী বলেন, ‘প্রত্যেকটা ভোটকেন্দ্রে যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে, সেটা চাই। ভোটগ্রহণের সঙ্গে যুক্ত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল এ জায়গায় ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহনশীল আচরণ।’

সারিজস আলম বলেন, ‘গত কয়েক দিন ধরে পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাঁধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি। ভয়ভীতির পরিবেশ তৈরী করতে দেখেছি। অন্তত আজকের নির্বাচনের দিনে আমরা প্রত্যাশা করি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করার জন্য এ নির্বাচনে যেন না করি।’

তিনি আরও বলেন, সকাল থেকে যে অবাধ ও সুষ্ঠু পরিবেশ রয়েছে, বিকেল পর্যন্ত সেটি বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে এ নির্বাচনে আমরা কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দেব না। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা সুস্থ ভোটে সর্বাত্মক সহযোগিতা করবো। তারাও যেন তাদের জায়গা থেকে সহযোগিতা করেন।

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০