আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ- জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ- জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রার্থীতা নেওয়া অনেকেই নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয়—তাদের ধাপ্পা দেওয়া যাবে না।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে সিদ্ধেশ্বরীতে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে বলছেন—ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। তিনি অভিযোগ করেন, যারা একসময় বাংলাদেশ চায়নি, তারাই এখন ভোট চাইতে নেমেছে। তার দাবি, এ কারণে তাদের কণ্ঠস্বর উঁচু হয়েছে। “আওয়ামী লীগের মতো করতে পারব না—এ কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ, বলেন তিনি।

জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী এবং অসভ্য দল’ হিসেবে আখ্যায়িত করে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান বিএনপির এই শীর্ষ নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০