আন্দোলন ছাড়া উপায় নেই: ওয়াকআউটের পর জামায়াত আমির - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
১ এপ্রিল ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলন ছাড়া উপায় নেই: ওয়াকআউটের পর জামায়াত আমির

জাতীয় সংসদ থেকে বিরোধীদলীয় সদস্যদের ওয়াকআউটের পর আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? আমরা আন্দোলন করব এবং জনগণকে সঙ্গে নিয়েই করব।” তিনি জানান, এ বিষয়ে ১১টি রাজনৈতিক দল দ্রুত বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের প্রতিফলন ঘটেনি। “এটি কোনো গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের দাবি নয়। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আবারও জনগণের কাছে ফিরে যাব,” বলেন তিনি।

উল্লেখ্য, “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫” নিয়ে বিরোধীদলীয় নেতার আনা নোটিশের ওপর সংসদে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। তবে এ বিষয়ে স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কর্মসূচি ও আন্দোলনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০