আওয়ামী লীগ মানুষ নয় পশু : ছাত্রশিবির সভাপতি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ মানুষ নয় পশু : ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে, সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।

জাহিদুল ইসলাম বলেন, হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র জনতা।

সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে নিয়ে জামাই আদর করা হয়। আমরা জানি, গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০