আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইশরাক - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইশরাক

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এই সিদ্ধান্তের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়েই যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। তিনি মনে করেন, বিসিবির পক্ষ থেকে পাঠানো চিঠিতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যেকোনো ধরনের অসম্মান মানেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি অসম্মান।

ইশরাক বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অসম্মানজনক আচরণ করা হলে তা থেকে বিরত থাকার জন্য তিনি সব রাষ্ট্র ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০