অতীতের ফরাসি উপনিবেশকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ ঘোষণা করতে যাচ্ছে আলজেরিয়া - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতীতের ফরাসি উপনিবেশকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ ঘোষণা করতে যাচ্ছে আলজেরিয়া

ফ্রান্সের উপনিবেশকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ ঘোষণা করতে আলজেরিয়ার পার্লামেন্টে একটি আইন প্রণয়নের ব্যাপারে ভোটাভুটি হবে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোটাভুটির সঙ্গে ফ্রান্সকে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হবে।
এই ভোট এমন সময়ে হচ্ছে, যখন দুই দেশ বড় ধরনের কূটনৈতিক সংকটে জড়িয়ে আছে। বিলটিতে বলা হয়েছে, ফ্রান্স আলজেরিয়ায় তাদের ঔপনিবেশিক অতীত এবং এর ফলে সৃষ্ট ট্র্যাজেডির জন্য আইনিভাবে দায়ী।

পার্লামেন্টের স্পিকার ব্রাহিম বুগালিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, প্রস্তাবিত আইনটি ‘একটি সার্বভৌম পদক্ষেপ’।

তিনি বলেন, অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ক্ষেত্রেই এটি একটি স্পষ্ট বার্তা যে, আলজেরিয়ার জাতীয় স্মৃতি মুছে ফেলা যায় না।
১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত আলজেরিয়ায় ফরাসি উপনিবেশ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এখনো একটি সংবেদনশীল বিষয়। আলজেরিয়ায় ফরাসি শাসনে গণহত্যা ও ব্যাপক নির্যাতনের সঙ্গে লোকজনকে নির্বাসনও করা হতো। এ শাসন ১৯৫৪ থেকে ১৯৬২ সালের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত চলে।

আলজেরিয়া বলেছে, এই যুদ্ধে ১৫ লাখ মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ফরাসি ইতিহাসবিদরা মোট মৃত্যুর সংখ্যা কমিয়ে ৫ লাখ বলে দাবি করেছেন।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ আলজেরিয়ার উপনিবেশকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে স্বীকার করেছেন। তবে এর জন্য ক্ষমা প্রার্থনা করেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০