সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন টেইলর - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন টেইলর

দীর্ঘ সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বুলাওয়েতে মাঠে নামার কথা রয়েছে তার। ম্যাচটি শুরু হবে আগামী ৭ আগস্ট।

দুর্নীতির অভিযোগে ২০২২ সালে টেইলরকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে, ২০২১ সালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ডানহাতি ব্যাটার। পরে জানা যায়, তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং ১৫ হাজার ডলার নিয়েও নিয়েছিলেন। যদিও পরে টেইলর দাবি করেন, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া প্রথম টেস্টে টেইলরকে দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তিনি বলেন, ‘সে অবশ্যই দ্বিতীয় টেস্টে থাকবে। আমি জানি, গত আট থেকে বারো মাসে সে কতটা কঠোর পরিশ্রম করেছে। তাকে আবার দলে পেয়ে আমরা রোমাঞ্চিত।’

নিষেধাজ্ঞার সময় জাতীয় কিংবা ঘরোয়া কোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি টেইলর। তবে হারারেতে একটি অভিজাত স্কুলের সুবিধা কাজে লাগিয়ে নিজেকে ফিট রেখেছেন। টেইলর জানিয়েছেন, মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকে মুক্ত হয়ে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও মনোযোগী।

চলতি বছরের মার্চে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইলর বলেন, ‘আমি চাই না একাদশে হুট করেই ঢুকে পড়তে। আমি দায়িত্ব নিয়ে খেলতে চাই। কারণ আমার আগের আচরণে জিম্বাবুয়ে ক্রিকেট কষ্ট পেয়েছে। এবার আমি নিঃস্বার্থভাবে দলে অবদান রাখতে চাই।’

৩৯ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছেন, যেখানে ৬টি সেঞ্চুরি সহ তার গড় ৩৬.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০