কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল - সমকন্ঠ
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

বাংলাদেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবে প্রথম স্থান অর্জন করেছেন খোকসার সন্তান বিজয় কৃষ্ণ পাল। কুষ্টিয়ার একটি নৌকাবাইচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দী করে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি। বিজয় সরকারি তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিজয় কৃষ্ণ পাল খোকসা উপজেলার ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে। তাঁর এমন অর্জনে খোকসার মানুষের মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত ছবিতে কুষ্টিয়ার একটি নৌকাবাইচের দৃশ্য তুলে ধরেছেন বিজয়। ছবিতে বৈঠা হাতে ছন্দ মিলিয়ে এগিয়ে চলা প্রতিযোগীদের প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত ফুটে উঠেছে। নৌকাবাইচের ভিন্নধর্মী অ্যাঙ্গেল থেকে ছবিটি ধারণ করে বিচারকদের নজর কাড়েন তিনি।

ফ্রেঞ্চ উইক উদযাপন ও ফটোগ্রাফি আবিষ্কারের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় জমা পড়ে মোট ২ হাজার ৭২১টি আলোকচিত্র। এসব ছবির মধ্যে বিজয় কৃষ্ণ পাল প্রথম স্থান অর্জন করেন।

নিজের অনুভূতি জানিয়ে বিজয় কৃষ্ণ পাল বলেন, ‘সাধারণত নৌকাবাইচের এ অ্যাঙ্গেল ছবিতে উঠে আসে না। অনেকটা অনুরোধ করে ছবিটি তোলার সুযোগ পেয়েছিলাম। পুরস্কার জয়ে বেশ ভালো লাগছে।’

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় হন মো. আশিকুর রহমান।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল বিজয়ীদের অভিনন্দন জানান।

খোকসার সন্তান বিজয় কৃষ্ণ পালের এই জাতীয় অর্জন স্থানীয়দের জন্য গর্বের পাশাপাশি তরুণদের সৃজনশীলতা ও আলোকচিত্রচর্চায় নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২

১

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

২

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

৪

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

৫

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

৭

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

৯

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১১

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

১২

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

১৩

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

১৫

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

১৬

হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

১৭

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৯

জাল ব্যান্ডরোলে সিগারেট তৈরি, বেঙ্গল টোব্যাকোর আতিয়ার ও তার ভাই রাজু সহ ৪ জনের নামে মামলা

২০