মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো'মা নিক্ষেপে বিস্ফোরণ - সমকন্ঠ
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২৬ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

ভোররাতের পর এবার দ্বিতীয় দফায় কুষ্টিয়া জেলাকারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেল জাতীয় বোমা নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৪ টার সময় জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়ের সড়কের বাম পাশে অবস্থিত জেলা কারাগারের প্রাচীর সীমানার মধ্যে আবাসিক কোয়ার্টারে এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ও বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে৷

এর আগে একই দিন আনুমানিক ভোর ৪ টা ৫৮ মিনিটের সময় তিনজন ব্যাক্তি একটি মোটরসাইকেল যোগে তিনজন দূর্বৃত্ত কারাগারের মূল ফটক (আরপি)  গেটের সামনে একটি ককটেল বোমা নিক্ষেপের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো.শরিফুল আলম জানান, বিকালে একটা বিকট শব্দ আমরা শুনতে পাই। এরপর চারিদিকে খোজখবর নিয়ে দেখতে পাই কালিশংকপুর মোড়ের দিকে আমাদের আবাসিক কোয়ার্টারের টিনের উপর একটি বিস্ফোরণ হয়েছে। গাছপালার পাতার সাথে বিস্ফোরণ হওয়ার কারনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ দেখে দূর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চালাচ্ছি। একটা প্লাস্টিকের বস্তুর সাথে টেপ মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন, গাছের ডালপালা ও পাতার সাথে বিস্ফোরণের কারনে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের কাজ চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২

১

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

২

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

৪

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

৫

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

৭

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

৯

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১১

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

১২

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

১৩

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

১৫

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

১৬

হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

১৭

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৯

জাল ব্যান্ডরোলে সিগারেট তৈরি, বেঙ্গল টোব্যাকোর আতিয়ার ও তার ভাই রাজু সহ ৪ জনের নামে মামলা

২০