কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির - সমকন্ঠ
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

কুষ্টিয়ায় গড়াই নদের বালু মহাল  নিয়ে বিরোধের জেরে ওয়ার্ড জামাত নেতার অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ সময় বেশ কয়েক গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি ওয়ার্ড জামাতের নেতা মোঃ শাজাহান বালুঘাট থেকে চাঁদা না পেয়ে হামলার নাটক সাজিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভাটাপাড়া এলাকায় শহর জামাতের ইউনিট সদস্য মোঃ শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

জামাতে নেতা মোঃ শাহজাহান এর দাবি গড়াই নদের বালু মহল থেকে বালুবাহী ট্রাক যাতায়াতের ফলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।  এ নির্দেশের পর জামাত নেতা কর্মীরা রাস্তায় ব্লগ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বলে অভিযোগ।

এর জের ধরে তার বাড়িতে হামলা হয়েছে বলে তার দাবি।

তবে স্থানীয় বিএনপি কর্মীরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, জামাত নেতা মোঃ শাজাহান বালু মহাল থেকে এর আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। কিন্তু এখন তিনি এক লাখ টাকা করেছেন দাবি করছেন। এই হামলার ঘটনা নিজেদের সাজানো বলেও দাবি বিএনপির।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় কারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২

১

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

২

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

৪

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

৫

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

৭

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

৯

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১১

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

১২

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

১৩

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

১৫

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

১৬

হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

১৭

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৯

জাল ব্যান্ডরোলে সিগারেট তৈরি, বেঙ্গল টোব্যাকোর আতিয়ার ও তার ভাই রাজু সহ ৪ জনের নামে মামলা

২০