কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - সমকন্ঠ
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশের বর্তমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট চত্বর) এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেট হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজা উদ্দিন জোয়ার্দার সহ জেলার নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, দেশে সন্ত্রাস ও নাশকতা রোধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এসময় কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২

১

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

২

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

৪

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

৫

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

৭

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

৯

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১১

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

১২

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

১৩

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

১৫

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

১৬

হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

১৭

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৯

জাল ব্যান্ডরোলে সিগারেট তৈরি, বেঙ্গল টোব্যাকোর আতিয়ার ও তার ভাই রাজু সহ ৪ জনের নামে মামলা

২০