ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার : পেন্টাগন - সমকন্ঠ
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার : পেন্টাগন

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর ব্যয় ৪ হাজার ৮০০ কোটি (৪৮ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়,  মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) গত ১ আগস্ট পর্যন্ত যুদ্ধের ব্যয় ৩ হাজার ৮০০ কোটি (৩৮ বিলিয়ন) ডলার বলে হিসাব দিয়েছিল। পেন্টাগনের নতুন এই হিসাব আগের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার বলেন, গত ১৩ নভেম্বর পর্যন্ত এই যুদ্ধে ব্যয় হয়েছে ৪ হাজার ৮৩০ কোটি (৪৮.৩ বিলিয়ন) ডলার। এই অঙ্কের মধ্যে গোলাবারুদ, সরঞ্জাম প্রতিস্থাপন এবং সামরিক অভিযান পরিচালনার ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এই ব্যয়ের মধ্যে ধরা হয়নি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব ঘাঁটির কয়েকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা-ও এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করার চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। এই অবরোধ কার্যকর রাখতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ বিশাল নৌবহর মোতায়েন করেছে ওয়াশিংটন।

ওয়াইএই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২

১

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

২

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

৪

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

৫

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

৭

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

৯

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১১

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

১২

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

১৩

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

১৫

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

১৬

হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

১৭

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৯

জাল ব্যান্ডরোলে সিগারেট তৈরি, বেঙ্গল টোব্যাকোর আতিয়ার ও তার ভাই রাজু সহ ৪ জনের নামে মামলা

২০