ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার - সমকন্ঠ
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৬৬ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, এসআরইউ ৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২

১

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

২

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

৪

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

৫

ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

কুষ্টিয়ার নৌকাবাইচের ছবি তুলে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খোকসার বিজয় কৃষ্ণ পাল

৭

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বো’মা নিক্ষেপে বিস্ফোরণ

৯

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১১

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

১২

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

১৩

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

কুষ্টিয়ায় জামাত নেতার অফিস ও গুলিবর্ষণ হামলা বিএনপির বিরুদ্ধে, পাল্টা অভিযোগ বিএনপির

১৫

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

১৬

হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

১৭

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৯

জাল ব্যান্ডরোলে সিগারেট তৈরি, বেঙ্গল টোব্যাকোর আতিয়ার ও তার ভাই রাজু সহ ৪ জনের নামে মামলা

২০