‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

পূর্ববর্তী আলোচনার পরও পুনরায় সামরিক হামলা ও নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটায় ওয়াশিংটনের সঙ্গে সংলাপে তেহরান আর কোনো আস্থা রাখতে পারছে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এর মধ্যেও চলমান যুদ্ধের অবসানে ওয়াশিংটনের কাছে পাঠানো সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর বিষয়ে ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাসুদ পেজেশকিয়ান সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে ঠিক কীসের ভিত্তিতে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব, তাও অনিশ্চিত।

জানা গেছে, মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছে তেহরান। এই পরিকল্পনার আওতায় ওয়াশিংটনকে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, জব্দ করা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছাড় করতে হবে এবং লেবানন ও ইয়েমেনসহ পুরো অঞ্চলে কার্যকর যুদ্ধবিরতি মানতে হবে। এর বিপরীতে ইরান আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।

বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহনের পথ হরমুজ প্রণালি বন্ধের জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রই ইরানের সব পথ রুদ্ধ করে দিয়েছিল, ফলে জলপথটি বন্ধ করা তেহরানের জন্য ছিল একটি স্বাভাবিক আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান সম্ভব এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ থামলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি অবিলম্বে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রকে মূল আগ্রাসী পক্ষ হিসেবে চিহ্নিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরান গত ২০০ বছরে কোনো দেশে আগ্রাসন চালায়নি। অথচ ইরানের শাসনব্যবস্থা কয়েক দিনেই ভেঙে পড়বে—এমন ভ্রান্ত ধারণা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছে। কোনো ইরানি কমান্ডারকে হত্যা কিংবা অর্থনৈতিক চাপ দিয়ে ইরানিদের কখনো নতজানু করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

২০