কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুষ্টিয়ায় উৎসবমূখর পরিবেশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর তিনটার সময় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গনে অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে এর ফাইনাল খেলা ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম।

ডিআইজি খুলনা তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকল ধরনের খেলাধুলার আয়োজনের আশ্বাস প্রদান করেন। উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলায় কুষ্টিয়া জেলার ০৭টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরুষ বিভাগে ভেড়ামারা থানা দলকে হারিয়ে কুমারখালী থানা দল এবং নারী বিভাগে কুষ্টিয়া মডেল থানা দলকে হারিয়ে কুমারখালী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি সহ আমন্ত্রিত অতিথি বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

২

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৫

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৬

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৭

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৮

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৯

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১০

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১১

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১২

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৩

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৪

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৫

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৬

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৭

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৮

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৯

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

২০