যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের বিকাশ ও কার্যকারিতা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন এবং নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের এই জোটে যুক্ত হয়েছে নয়াদিল্লি।
জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ এই চুক্তির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

মার্কিন বাণিজ্য বিভাগ জানায়, এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ টেলিকম নেটওয়ার্কের উন্নয়ন যাতে সদস্য দেশগুলোর যৌথ নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এর ফলে ৬জি প্রযুক্তির বৈশ্বিক মান নির্ধারণের ক্ষেত্রে ভারত অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখার সুযোগ পাবে।

উত্তর ক্যারোলিনার চ্যাপেল হিলে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জি২০ উদ্ভাবন মন্ত্রীদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিতিন প্রসাদ। মেটি (MeitY)-এর যৌথ সচিব অজিত কুমারসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং শিল্প পুনর্গঠন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন। বৈঠক শেষে সদস্য দেশগুলো যৌথ বিবৃতিতে উদীয়মান প্রযুক্তি কীভাবে সমৃদ্ধি ও সুযোগ বৃদ্ধি করতে পারে তা উল্লেখ করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অবকাঠামোর মতো কৌশলগত খাতগুলোতে ভারতের প্রসারমান প্রযুক্তিগত অংশীদারিত্বের ক্ষেত্রে এই সংযোজনটি নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: টাইমস নাউ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০