ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায় - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৬ অগাস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানার অভিযোগে ভারত ও পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযানকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতভিত্তিক প্রতিষ্ঠানের মালিকানাধীন ও পরিচালিত ‘মাহা রুস’ নামের একটি বাল্ক ক্যারিয়ারও এ তালিকায় রয়েছে। জাহাজটির বিরুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের নির্ধারিত ‘প্রটোকল’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

জাহাজগুলোর মালিকানা ও ব্যবস্থাপনার নথি বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকায় থাকা কয়েকটি জাহাজ অতীতে ভারতে বিশেষ করে জ্বালানি পণ্য পরিবহন করেছে। তবে তালিকাভুক্ত অধিকাংশ জাহাজই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এ ছাড়া কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মাল্টা ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত জাহাজও রয়েছে।
তালিকায় পাকিস্তানের পতাকাবাহী ‘মারদান’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারও রয়েছে।

পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘন করা জাহাজগুলো ভবিষ্যতে জরিমানা, জব্দ বা বাজেয়াপ্তের মতো বিধিনিষেধের মুখে পড়তে পারে।

ইরানি সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে সহযোগিতা করলে সংশ্লিষ্ট অন্য জাহাজকেও কালো তালিকায় যুক্ত করা হবে।

তালিকা থেকে কোনো জাহাজের নাম প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ উল্লেখ করে পিজিএসএর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০