৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী টোকিওসহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এই অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

জানা যায়, ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে।

এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ করছে।

এর আগে, গত মাসে জাপানের দক্ষিণতম দ্বীপ কিউশুর কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এসময় ৩৮ জন নিহত হন। একইসঙ্গে এসময় আহত হন ৩৬৪ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০