লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর উপকূলে সৌদি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র জানান, সৌদি জাতীয় শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন ‘আমজান’ নামের জাহাজটিকে ইয়ানবুর উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হুতিদের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের সম্পদকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটির এ ধরনের হামলা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
হুতিদের হামলার দাবির পর সৌদি শিপিং কোম্পানি বাহরি এক বিবৃতিতে জানায়, ‘আমজান’ লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। তবে জাহাজটির সব ক্রু সদস্য নিরাপদ আছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাহরি আরও জানায়, তারা জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। ক্রু সদস্যদের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশের সুরক্ষা এবং জাহাজটির নিরাপদ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথে হামলা জোরদার করেছে। এর আগে ইয়েমেনের একটি বন্দরে হামলায় সাতজন নিহত হন। এছাড়া সৌদি আরবের একটি তেল শোধনাগারেও হামলার দাবি করে গোষ্ঠীটি।

বাব আল-মান্দাব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজেও পরপর দুই দফা হামলা চালানোর দাবি করেছে হুতিরা। ওই ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হন।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০