ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৬ অগাস্ট ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডারি আশেকানরা সেখানে আসতে শুরু করেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হওয়ার কথা রয়েছে।

জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।
আজ সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করছে।

উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়েছে। সকাল দিকে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশ কাদায় ভরে গেছে। এর মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে জাতীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশ থেকে আগত সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ সুন্নি সুফিবাদী জনতার অংশগ্রহণের কথা রয়েছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০