ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

ইরান যুদ্ধে নিয়োজিত সেনাসদস্যদের দুর্দশা এবং দীর্ঘায়িত মোতায়েনের অব্যবসাপনা নিয়ে একটি সংসদীয় শুনানির আয়োজন করতে মার্কিন প্রতিরক্ষা কমিটির কাছে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর।

ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থের নেতৃত্বে আইনপ্রণেতারা কমিটির চেয়ারম্যান রজার উইকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে তারা নৌঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোতে প্রতিরক্ষা বিভাগের দুর্বল ব্যবস্থাপনা তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি উন্মুক্ত শুনানির অনুরোধ জানান।

সিনেটররা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি এবং জাহাজের পরিবেশ অবনতির বিষয়টি সামনে এনেছেন। তারা সামরিক নেতৃত্বের দূরদর্শিতার অভাব এবং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারাকে সেনাসদস্যদের দুর্ভোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

বর্তমান প্রশাসন এই যুদ্ধ শেষ করতে না পারা এবং সেনাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানোর মতো নিরাপদ পরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। পর্যাপ্ত সহায়তা ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সেনাসদস্যদের এভাবে ঝুঁকিতে ফেলার বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এই যুদ্ধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে সাধারণ সেনাদের আরও বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০