নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে জয়ের বিকল্প ছিল না সান্তোসের সামনে। শেষ পর্যন্ত নেইমারের জাদুকরী পাস আর বদলি খেলোয়াড় রনির গোলে সেই কাজটিই করেছে ব্রাজিলের ক্লাবটি। রেমোকে ১-০ গোলে হারিয়ে কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস।

বুধবার (৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

তবে ম্যাচের ২৮ মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ সান্তোসের দিকে চলে আসে। এরপর বাকি সময় ১০ জন নিয়ে লড়াই করতে হয় স্বাগতিক রেমোকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণভাগে পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। ৪৬ মিনিটে একসঙ্গে মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। এই পরিবর্তনের পরই ম্যাচের চিত্র বদলে যায়।

ম্যাচের ৭৪ মিনিটে নেইমারের তৈরি করা সুযোগ কাজে লাগান রনি। নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলই দুই দলের ভাগ্য নির্ধারণ করে।

পুরো ম্যাচে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল সান্তোসের। ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ১৬টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে রেমোর ১২টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল।

প্রথম লেগে গোল না হওয়ায় দুই ম্যাচ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডু ব্রাজিলের শেষ আট নিশ্চিত করেছে সান্তোস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১০

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১১

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১২

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৩

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৫

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৬

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৭

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৮

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৯

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

২০