অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’ - সমকন্ঠ
শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ফুটবল মাঠের উত্তেজনা এবার গ্যালারি থেকেই নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। যুব ফুটবলে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। খেলোয়াড়দের নয়, শিশুদের ম্যাচে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণে এই কার্ড দেখাবেন রেফারি। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি এবং অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। এসব আচরণ সরাসরি শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই সমস্যা দূর করতেই নতুন এই ব্যবস্থা চালু করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নতুন নিয়মটি কার্যকর হবে। এর আওতায় রেফারির কালো কার্ডের অর্থ হবে গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের অসদাচরণের কারণে ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।

নতুন প্রোটোকল অনুযায়ী, কোনো ম্যাচে গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে প্রথমে রেফারি ম্যাচ সাময়িকভাবে থামাবেন। এরপর দুই দলের কোচকে নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে বলা হবে। প্রাথমিক লক্ষ্য থাকবে ম্যাচ বন্ধ না করে সমস্যার সমাধান করা।

তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে অবস্থান করবে এবং কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু করা হবে। তবে মাঠে ফেরার পরও যদি অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তখন রেফারি ব্যবহার করবেন তার চূড়ান্ত অস্ত্র ‘কালো কার্ড’।

কালো কার্ড দেখানো হলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে এবং কোনোভাবেই আর পুনরায় শুরু করা যাবে না।

রোমানিয়া ফুটবল ফেডারেশনের এ উদ্যোগের পেছনে রয়েছে যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণের একাধিক ঘটনা। এমন আচরণ ঠেকাতে এর আগে ২০২৪ সালে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফেডারেশন। সে সময় অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।

 

তবে এবার ম্যাচ শেষে শাস্তি দেওয়ার পাশাপাশি ম্যাচ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতাও রেফারিদের দেওয়া হয়েছে। শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ এবং খেলোয়াড়দের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করাই ফেডারেশনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১০

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১১

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১২

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৩

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৪

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৫

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১৬

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৭

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৮

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৯

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

২০