সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে পাকিস্তান নিজেদের সীমাবদ্ধতার কথা স্পষ্ট করার পর, হুথি সংকট মোকাবেলায় রিয়াদকে গোয়েন্দা সহায়তা দিতে এগিয়ে এসেছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্য জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনায় বসেছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর এই আলোচনার পথ উন্মুক্ত হয়।

এই সহযোগিতার মূল উদ্দেশ্য হলো রিয়াদকে হুথি বাহিনীর সামরিক মোতায়েন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। ইরান সমর্থিত হুথিরা সম্প্রতি তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনসহ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সীমান্ত এলাকায় জোরালো আক্রমণ শুরু করেছে।

বাব এল-মানদেব প্রণালি ও এর আশেপাশের সমুদ্রপথে নৌ চলাচল সুরক্ষিত রাখা এবং তেল অবকাঠামো রক্ষায় সৌদি আরব যুক্তরাজ্যের কাছেও সহায়তার আবেদন জানিয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে’ রক্ষাত্মক ব্যবস্থা হিসেবে অভিহিত করে জানান, এটি অন্য দেশে আক্রমণের সুযোগ দেয় না, যা পূর্বের ‘ইসলামিক ন্যাটো’ ধারণার বিপরীত। এতে সৌদি আরবের পক্ষে পাকিস্তানের সামরিক অংশগ্রহণের স্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরান ও তার মিত্রদের হুমকির মুখে সৌদি-ইসরায়েল নিরাপত্তা সমন্বয় আরও দৃশ্যমান হচ্ছে। তবে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাভাবিকীকরণ শর্তাবলীকে কেন্দ্র করে দুদেশের আলোচনায় অন্যান্য রাজনৈতিক সমীকরণও যুক্ত রয়েছে।

সূত্র: ফার্স্টপোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১০

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১১

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১২

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৩

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৪

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১৫

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

১৬

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

১৮

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

১৯

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

২০