মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা জোরদার করছে চীনের গবেষকরা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা জোরদার করছে চীনের গবেষকরা

রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের তৈরি এআই মডেল ব্যবহার করে চীনা সামরিক গবেষকরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছেন।
ওয়াশিংটনের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা সামরিক প্রতিষ্ঠানগুলো মার্কিন এআই প্রযুক্তিকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করছে বলে রয়টার্সের পর্যালোচনা করা ৮০টিরও বেশি গবেষণাপত্র ও পেটেন্টে উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে যে চীনা গবেষকরা ‘মডেল ডিস্টিলেশন’ নামের একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছেন। এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী এআই সিস্টেমের উত্তর বা আউটপুট সংগ্রহ করে তুলনামূলক ছোট ও বিশেষায়িত মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে বিশালাকার কম্পিউটিং সক্ষমতা ছাড়াই স্থানীয়ভাবে এবং নিরাপদে এই প্রযুক্তি পরিচালনা করা সম্ভব হয়।

ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের সংগৃহীত তথ্য অনুযায়ী, পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এবং বিভিন্ন সামরিক গবেষণা প্রতিষ্ঠান মার্কিন মডেলের যৌক্তিক ধাপগুলো আয়ত্ত করে নিজেদের সাইবার যুদ্ধ, নজরদারি ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় যুক্ত করছে।

বেইজিংয়ের পিএলএ ইউনিট ৯৬৯৪১-এর এক গবেষণায় দেখা গেছে, তারা স্পর্শকাতর সামরিক কোড সংক্ষেপ করার কাজে ওপেনএআই-এর জিপিটি-৩.৫ মডেল ব্যবহার করেছে। পরবর্তীতে সেই সংক্ষেপ দিয়ে নিজেদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ব্যবহারের জন্য একটি চীনা মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া নর্থ ইউনিভার্সিটি অব চায়নার গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে অ্যানথ্রোপিকের ক্লড ৩ হাইকু মডেল ব্যবহার করেছেন। পাশাপাশি ড্রোন পরিচালনা ও সমুদ্র অভিযানে লক্ষ্যবস্তু শনাক্ত করার কাজেও এই প্রযুক্তি ব্যবহার করেছে চীনের সামরিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো।

মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন ও প্রযুক্তি চুরির অভিযোগ তুললেও বেইজিং তা প্রযুক্তিগত ‘আধিপত্যবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে। চীনের এআই স্টার্টআপ মুনশট তাদের কিমি কে৩ মডেল তৈরিতে মার্কিন প্রযুক্তি ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে অ্যানথ্রোপিক জানিয়েছে যে তারা চীনে কোনো সেবা প্রদান করে না এবং ডিস্টিল করা মডেলে মূল ব্যবস্থার নিরাপত্তা বলয় বজায় থাকে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ট্রেভর কোভেরকো জানিয়েছেন যে ডিস্টিলেশন প্রযুক্তি একটি সস্তা ও স্থানীয়ভাবে নিয়ন্ত্রণযোগ্য ব্যবস্থা তৈরি করে, কিন্তু এটি দিয়ে মূল এআই মডেলের সম্পূর্ণ সমকক্ষ হওয়া সম্ভব নয়। এ ছাড়া চীনা সামরিক গবেষকরা এই প্রযুক্তির নিরাপত্তা ঝুঁকি নিয়েও গবেষণা করছেন, যেন অন্য কেউ আবার তাদের মডেলের তথ্য একইভাবে সংগ্রহ করতে না পারে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০