জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিং মল ধসে বহু মানুষ আটকা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জুলাই ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিং মল ধসে বহু মানুষ আটকা

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশবিশেষ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। এছাড়া ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সঙ্গে উত্তরপশ্চিমাঞ্চলে একটি ভবনে ভূমিকম্পের পর আগুন লেগেছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের পর দেশের প্রধান দ্বীপ কায়ুসুতে একাধিক জায়গায় আগুন ধরেছে। কয়েকটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এছাড়া অনেক জায়গার সড়কে ফাটল দেখা গেছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ভূমিকম্পে এখন পর্যন্ত সেখানে অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের পর পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই এটি তুলে নেয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তাকাচি ক্ষয়ক্ষতি নিয়ে বলেছেন, আমরা আহত ও অবকাঠামো ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। যদিও আমাকে ইতিমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিজ, সড়ক ক্ষতিগ্রস্ত ও কয়েকটি ভবন ধসে পড়েছে।

শপিং মল ধসে আটকা অনেকে
জাপানের কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ভবনটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন। এর আগে পুলিশ জানায়, কাশিমার ওই শপিং মলে বিস্ফোরণের মতো একটি শব্দ শোনার খবর তারা পেয়েছিল। তবে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০