ইমরান খানের একাকী বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের সুস্পষ্ট লঙ্ঘন- জাতিসংঘ বিশেষজ্ঞ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জুলাই ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খানের একাকী বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের সুস্পষ্ট লঙ্ঘন- জাতিসংঘ বিশেষজ্ঞ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রায় ৩৩ মাস ধরে সম্পূর্ণ একাকী বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস। তিনি ইমরান খানের প্রতি অমানবিক আচরণ বন্ধ করে কারাবন্দীর মানবিক অধিকার নিশ্চিত করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এডওয়ার্ডস জানান, ইমরান খানকে একটি ছোট, জানালাবিহীন কক্ষে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির মধ্যে রাখা হয়েছে। অনেক সময় তাকে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ব্যায়াম বা অর্থবহ মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এডওয়ার্ডস বলেন, এই ধরনের বন্দিত্ব জাতিসংঘের ‘ম্যান্ডেলা রুলস’-এর স্পষ্ট লঙ্ঘন। কারাগারে বন্দীদের মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত এই নীতিমালায় দিনে ২২ ঘণ্টা বা তার বেশি সময় অর্থবহ মানবিক যোগাযোগ ছাড়া একাকী বন্দিত্বকে ‘সোলিটারি কনফাইনমেন্ট’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। টানা ১৫ দিনের বেশি সময়ের একাকী বন্দিত্বকে দীর্ঘমেয়াদি নির্জন কারাবাস হিসেবে বিবেচনা করা হয়, যা নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের পর্যায়ে পড়তে পারে।

লিংকডইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে এডওয়ার্ডস আরও জানান, ইমরান খান যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এমন প্রতিবেদন নিয়েও তিনি উদ্বিগ্ন। ২০১৩ সালের একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত এবং ২০২২ সালের নভেম্বরে হত্যাচেষ্টার সময় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে আরও জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি অভিযোগ করেছেন, আট মাসেরও বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং কারও সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। এ সময় তিনি ইমরান খান ও তার স্ত্রীর জন্য ন্যায্য বিচার এবং মৌলিক বন্দি অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

অন্যদিকে, ইমরান খানের কারাবাসের তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট আদিয়ালা কারাগার অভিমুখে এক প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পরিবার। আন্দোলন জোরদার করতে ইমরানের বোন আলিমা খান ইতিমধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার চালিয়ে জনসমর্থন সংগঠিত করছেন।

পাঞ্জাব সরকার লাহোরে মিছিল আয়োজনের অনুমতি দেয়নি। তবে পিটিআই জানিয়েছে, তারা আদালতের মাধ্যমে অনুমতি নেওয়ার চেষ্টা করবে। দলটির দাবি, ইমরান খানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

২০২২ সালে ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলায় কারাবন্দী হন। তিনি ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহার বা চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০