মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী - সমকন্ঠ
বুধবার , ২২ জুলাই ২০২৬
সমকন্ঠ
২১ জুলাই ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিতে পরীক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবারের এই ঘটনাকে তিনি ‘শিক্ষার্থীদের ওপর নির্মমতা’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন এতদিন চুপ করে আছেন? পুলিশ যে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের কাছে তিনি এখনও ক্ষমা চাননি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উচিত এখনই কথা বলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি অভিযান বন্ধ করা।

সংসদ অধিবেশন শুরুর আগে রাহুল গান্ধী বিরোধী দলের সাংসদদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান।

এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। গতকাল শিক্ষার্থীদের ওপর যে নির্মমতা চালানো হয়েছে এবং পরীক্ষা সংকট নিয়ে সরকারের জবাবদিহিতার যে অভাব রয়েছে, তা নিয়ে সংসদে পুরোপুরি আলোচনা হতে হবে।

তিনি অভিযোগ করেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য দাবি তোলায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। রাহুল বলেন, যদি দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনাই না হয়, তাহলে সংসদের কাজটা কী।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এ ঘটনার তীব্র নিন্দা করে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন করেন, ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর লাঠি ও কাঁদানে গ্যাস কেন ব্যবহার করা হলো? খাড়গে আরও দাবি করেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের এই দুর্ভোগের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।

সোমবার সংসদ অভিমুখে হাজারো শিক্ষার্থীর মিছিলের পর দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে শতাধিক পুলিশ সদস্যসহ ষাটের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। বিরোধীরা বলছেন, এ ইস্যু তারা কোনোভাবেই চাপা পড়তে দেবেন না।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন- ইসি সচিব

দিল্লির বিক্ষোভে শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা- রাজনাথ সিং

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে-কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা- এক আসামি কারাগারে

লোহিত সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের জন্য সতর্ক নির্দেশনা

ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল

আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি মামদানির

১০

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সর্বোচ্চ অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি

১১

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১২

বাবার বেচা জমি রেজিস্ট্রিতে সন্তানদের বাঁধা

১৩

রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না দলের নেতারা

১৪

কুমারখালীতে কাঙাল হরিনাথের জন্মজয়ন্তী কেটেছে নীরবে

১৫

কুমারখালীতে মাদ্রাসায় বলৎকারের ঘটনায় কমিটির সালিশ, হুজুর আটক

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা

১৭

মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

১৮

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৯

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

২০