আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জুলাই ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা। কেউ বাড়ির ছাদে বিশাল পতাকা ওড়ান, কেউ জার্সি পরে রাস্তায় নামেন। তবে সিরাজগঞ্জের তাড়াশে আর্জেন্টিনার এক সমর্থক নিজের পুরো শরীরই রাঙিয়েছেন আকাশি-সাদা রঙে। তার এই ব্যতিক্রমী সমর্থন এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

রিপন হোসেন নামে ওই সমর্থকের চায়ের দোকান তাড়াশ পৌর শহরের প্রেস ক্লাবসংলগ্ন এলাকায়। উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা রিপন আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই নিজের শরীরে প্রিয় দলের পতাকার রং ধারণ করেছেন।
এ দৃশ্য দেখতে প্রতিদিনই তার চায়ের দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। ফলে ছোট্ট চায়ের দোকানটি এখন ফুটবলপ্রেমীদের মিলনস্থলে পরিণত হয়েছে।

রিপন হোসেন বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক আমি। প্রিয় দলের জন্য ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলাম। সেই ভালোবাসা থেকেই শরীরকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছি। দূর-দূরান্ত থেকে মানুষ আসে, চা খায়, আমার সঙ্গে ছবি তোলে—এতে খুব ভালো লাগে।”

স্থানীয়দের ভাষ্য, ফুটবল উন্মাদনায় নানা ধরনের আয়োজন আগে দেখা গেলেও শরীরকে পুরোপুরি প্রিয় দলের পতাকার রঙে সাজিয়ে চা বিক্রির ঘটনা তাড়াশে এবারই প্রথম।

স্থানীয় সাংবাদিক সাব্বির মির্জা বলেন, রিপনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, বাঙালির ফুটবলপ্রেমের কোনো ভৌগোলিক সীমানা নেই। বিশ্বকাপের আবেগ কীভাবে একটি সাধারণ চায়ের দোকানকেও মানুষের আকর্ষণের কেন্দ্রে পরিণত করতে পারে, সেটিই তার উদাহরণ।

সূত্র: সমকাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০