ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ - সমকন্ঠ
শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৭ জুলাই ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭

ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি প্রথমবারের মতো সেতু, রেলস্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পরিচালিত এসব হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হামলায় কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাসসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় পরিসরে বিমান অভিযান চালায় মার্কিন বাহিনী।

ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে।

হরমুজগান প্রদেশে সড়ক, রেলওয়ে ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের দাবি, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় ধ্বংস হয়েছে। পাশাপাশি কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে প্রদেশের কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

এ হামলার মধ্য দিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযানের টানা ষষ্ঠ দিন পূর্ণ হলো।

এর আগে ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সেই হুমকির দুই দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালাল মার্কিন বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭

‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের সুখবর দিল ইতালি

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

লা ফুয়েন্তে বনাম স্কালোনি, ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য

ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি, ওই ছবি আসল- ইউনিসেফ

সাইবার হা’মলায় লন্ডন অচল করার দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তরুণসহ ২ জনের জেল

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

১০

মালয়েশিয়ায় অভিযানে ৮১ জন বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

১১

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারে পতন হবে ইনশাআল্লাহ- নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নিয়ে দু:সংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৩

চীন মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নিয়েছে: ট্রাম্প

১৪

বিশ্ববাজারে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

১৫

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

১৬

শহীদ পরিবারকে কোটি টাকাসহ তিন দফা দাবি এনসিপির

১৭

কুয়েতে উচ্ছেদ অভিযান- বাংলাদেশিদের খোঁজখবর নিচ্ছে দূতাবাস

১৮

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

১৯

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

২০